ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৯, ৩ নভেম্বর ২০২০

একযোগে রাজনগর বিএনপির ৩২ নেতাকর্মীর পদত্যাগ, কী কারণ?

মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপির বিভিন্ন পদ থেকে ৩২ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। জেলা সভাপতি ও সম্পাদক বরাবরে লিখিত একটি পত্রে এ ৩২ জন পদত্যাগ করেন।

কী এমন ঘটনা ঘটলো যে একযোগে ৩২ জন নেতাকর্মী পদত্যাগ করলেন?

পদত্যাগকারী ৩২ জনের স্বাক্ষরিত পদত্যাগপত্রে কারণ হিসেবে জেলা সভাপতিকে দায়ী করা হয়। এতে উল্লেখ করা হয় অপশক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে একের পর এক গঠনতন্ত্র বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে জেলা কমিটি। পদ রদবদল নিয়ে আরো উল্লেখ করা হয় রাজনগর উপজেলা কমিটির ১নং যুগ্ম সাধারণ সম্পাদকে মৃত্যুতে শূন্য পদ পূরণে গঠনতন্ত্র বিরোধী দলের সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরীকে জেলা সভাপতির নির্দেশে গত ২৫ আগস্ট প্রথম যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

এরপর পুণরায় ২২ সেপ্টেম্বর তাকে প্রথম যুগ্ন সাধারণ সম্পাদকের পদ থেকে সাবেক পদ বহাল করা হয়। এরপর গত ১৩ অক্টোবর এনামুল হক চৌধুরীকে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়। ৮ দিন পর ২১ অক্টোবর আবারও তাকে সাংগঠনিক সম্পাদক পদে পূণর্বহালের নির্দেশ দেন জেলা সভাপতি।

রাজনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ইকরাম হোসেন পদত্যাগ প্রসঙ্গে বলেন জেলা সভাপতির একতরফা সিদ্ধান্তে দলের গঠনতন্ত্র বিরোধী। এই সমস্ত সিদ্ধান্তের কারণে দলের নেতাকর্মীর মধ্যে ব্যাপক অসন্তুষ্টির প্রকাশ পায়। যার ফলে আমাদের এই পদত্যাগ।

এ ব্যাপারে মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান মুঠোফোনে জানান ১২ সদস্য দলের মধ্যে বিশৃংখলা সৃষ্টি করছে। আমরা তাদের দল থেকে বহিস্কার করবো। তাদের পদত্যাগ আমরা গ্রহণ করেছি। বাকিরা কেউ দলের কোন পদে নেই।

আইনিউজ/ তরিক/ এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়