ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

আইনিউজডেস্ক

প্রকাশিত: ১৪:৩২, ৩ নভেম্বর ২০২০
আপডেট: ১৫:৪৩, ৩ নভেম্বর ২০২০

মৌলভীবাজারে জেল হত্যা দিবস পালিত

মঙ্গলবার (৩ নভেম্বর) মৌলভীবাজারে জেল হত্যা দিবস পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি স্মরণ করে। 

জেল হত্যা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন।

সকালে চৌমোহনাস্থ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ করা হয়। ১১ টায় পৌরসভা মিলনায়তনে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য নেছার আহমদ, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. ফজলুর রহমানসহ নেতাকর্মীরা ।

জেলা ও উপজেলা আওয়ামী লীগ ছাড়াও পুষ্পার্ঘ্য অর্পণ করে জেলা যুবলীগ, জেলা তাঁতী লীগ, জেলা শ্রমিক লীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠন। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নেছার আহমদ এমপির সভাপতিত্বে ও মিছবাহুর রহমানের সঞ্চালনায় সীমিত পরিসরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ দিয়ে শুরু করা আলোচনা সভায় শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ সভাপতি আজমল হোসেন ও বাবু অপুর্ব কান্তি ধর। এ সময় আরো উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়