ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

মুজিবুর রহমান রঞ্জু

প্রকাশিত: ২০:১৭, ৩ নভেম্বর ২০২০

কমলগঞ্জে সাবেক নারী ইউপি সদস্যের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মানববন্ধন

মানববন্ধন

জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য গ্রামে গত ২০ অক্টোবর সন্ধ্যায় সাবেক নারী ইউপি সদস্য নুরজাহান ইসলামের উপর সন্ত্রাসী হামলা হয়। সেই ঘটনায় গুরতরভাবে আহত হয়েছিলেন নুরজাহান ইসলাম।

এ ঘটনার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল ৪টায় পতনঊষার ইউনিয়ন কার্যালয়ের সামনে মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফোরামের আয়োজনে সংগঠনের সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে ও পতনঊষার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নারায়ণ মল্লিকের সঞ্চালণায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, ওয়ার্কাস পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সিকন্দর আলী, অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ, সুজা মেমোরিয়াল কলেজের প্রভাষক আব্দুল আহাদ, মুক্তিযোদ্ধা নির্মল দাস, প্রভাষক শাহজাহান মানিক, বিএনপি নেতা অলি আহমদ খান, ওমর মাহমুদ আনসারী, মাওলনা আব্দুল মুহিত হাসানী, ইউপি সদস্য আশিক আলী, ফটিকুর ইসলাম, শাহাজাহান আহমদ ও আহত সাবেক ইউপি সদস্যার ছেলে বদরুল ইসলাম।

এ সময় বক্তারা হামলাকারীকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে গত ২০ অক্টোবর সন্ধ্যায় একই গ্রামের প্রবাসী জসিম মিয়া (৪২) অতর্কিতভাবে হাতের টর্চ লাইট দিয়ে আঘাত করে মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের স্ত্রী সাবেক ইউপি নারী সদস্য নুরজাহান ইসলামকে (৫৮) রক্তাক্তভাবে জখম করেছিল।

এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ঘটনার পর থেকে একমাত্র আসামী জসিম পলাতক রয়েছে। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টায় বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।

আইনিউজ/মুজিবুর রহমান রঞ্জু 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়