মুজিবুর রহমান রঞ্জু
২ দিনের কর্ম বিরতির পর কাজে যোগ দিল চা শ্রমিকরা
ফাইল ছবি
মৌলভীবাজার চা প্লান্টেশন এলাকায় অবৈধভাবে নির্মিত বসত ঘর উচ্ছেদ নিয়ে এক নারী চা শ্রমিকের সাথে সহকারি ব্যবস্থাপক ও ৩ কর্মচারীর সৃষ্ট উত্তেজনাকে কেন্দ্র করে ২ দিন কর্ম বিরতি পালন করার পর মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর চা বাগানের শ্রমিকরা কাজে যোগ দিয়েছে।
গত ৩০ অক্টোবর শুক্রবার বিকেলে মাধবপুর চা বাগানের একটি প্লান্টেশন এলাকায় জয়মন্তী নুনিয়াকে লাঞ্চিত করার অভিযোগ তুলে পরদিন ৩১ অক্টোবর ও ২ নভেম্বর মাধবপুর চা বাগানের চা শ্রমিকরা কর্ম বিরতি পালন করে।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলই ভ্যালির (অঞ্চলের) কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক নির্মল দাম পাইনকা বলেন, মাধবপুর চা বাগানের নারী শ্রমিক জয়মন্তী নুনিয়া তার জন্য একটি বসত ঘর নির্মাণ করে দিতে ব্যবস্থাপকের কাছে আবেদন করেও ঘর পাননি। তাই জয়মন্তী নুনিয়া বছর খানেক আগে ৮ নম্বর সেকশনের প্লান্টেশন এলাকায় হালকাভাবে একটি বসত ঘর নির্মাণ করেছিলেন।
গত ৩০ অক্টোবর বিকালে ৩ জন বাগান কর্মচারীসহ একজন সহকারি ব্যবস্থাপক তার ঘর উচ্ছেদ করতে যান। এ নিয়ে চা শ্রমিক জয়মন্তী নুনিয়ার সাথে ব্যবস্থাপকের তর্কবিতর্ক ও এক পর্যায়ে ধাক্কা ধাক্কি হয়।
এর প্রতিবাদে শনিবার সকাল থেকে কাজে যোগ না দিয়ে মাধবপুর চা বাগানের শ্রমিকরা কর্ম বিরতি পালন করে। এদিন সন্ধ্যায় থেকে রাত ১১টা পর্যন্ত মাধবপুর চা বাগানে মনু-ধলই ভ্যালির নেতৃবৃন্দ, ব্যবস্থাপক, ইউপি চেয়ারম্যান সমন্বয়ে সমঝোতা বৈঠক বসে। সে বৈঠক অনুযায়ী সোমবার (২ নভেম্বর) আবার বৈঠক করে সমস্যার সমাধানের সিদ্ধান্ত গৃহীত হয়।
তবে সোমবার সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান উপস্থিত হলেও ব্যবস্থাপকের অনুপস্থিতিতে কোন বৈঠক না হওয়ায় সোমবারও মাধবপুর চা বাগানের চা শ্রমিকরা কর্মবিরতি পালন করেছিল।
মাধবপুর চা বাগান ব্যবস্থাপক মুরাদ চৌধুরী বলেন, প্রায় দেড় বছর আগে এ চা বাগানের ৮ নম্বর সেকশনের প্লান্টেশন এলাকায় অবৈধভাবে জয়মন্তী নুনিয়া একটি বসত ঘর নির্মাণ করেছিল। ন্যাশনাল টি কোম্পানী (এনটিসি)-র প্রধান কার্যালয়ের নির্দেশনায় গত ৩০ অক্টোবর ৩ জন কর্মচারীকে নিয়ে একজন সহকারি ব্যবস্থাপক এই অবৈধ ঘরটি উচ্ছেদে গিয়েছিলেন। তখন জয়মন্তী নুনিয়ার সাথে কোন প্রকার অসৌজন্যমূলক ঘটনা না ঘটলেও সহকারি ব্যবস্থাপকের বিরুদ্ধে অভিযোগ তুলে চা শ্রমিকরা শনি ও রোববার দুইদিন কর্মবিরতি পালন করেছে।
তিনি আরও বলেন, আগে শ্রমিকরা কাজে যোগ দিবে তারপর তাদের প্রতিনিধিদের নিয়ে সমঝোতা বৈঠক হবে। সে জন্য সোমবার বৈঠক হয়নি। তবে কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো.রফিকুর রহমানও এ নির্দেশনা দেওয়ায় মঙ্গলবার সকাল থেকে চা শ্রমিকরা কাজে যোগ দিয়েছে।
কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো.রফিকুর রহমান বলেন, আন্দোলনকারী চা শ্রমিকদের একটি অংশ কিছুটা উশৃঙ্খল। তারা কারো কথা শুনে না। সেহেতু সমঝোতা বৈঠকের পরিবেশ ছিল না বলে সোমবার বৈঠক হয়নি। তাই তিনি বলেছিলেন আগে কাজে যোগ দিতে হবে তার পর চা শ্রমিকদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক হবে। তার এ সিদ্ধান্ত মেনে নিয়ে মঙ্গলবার সকাল থেকে মাধবপুর চা বাগানের শ্রমিকরা কাজে যোগ দিয়েছে।
আইনিউজ/মুজিবুর রহমান রঞ্জু
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























