ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২০, ৩ নভেম্বর ২০২০

রাজনগরে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

বাজারভ মনিটরিং

বাজারভ মনিটরিং

আলুর মূল্য নিয়ন্ত্রণে রাখতে মৌলভীবাজারের রাজনগর উপজেলার বিভিন্ন জায়গায় বাজার মনিটরিং করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ। মনিটরিংকালে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করে আদায় করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বেউপজেলার কর্ণী গ্রাম বাজার, মুন্সিবাজার, করিমপুর চা বাগান রোড, সিলেট রোডসহ বিভিন্ন জায়গায় আলুর বাজার মনিটরিং করা হয়।

এ সময় নির্ধারিত  মূল্য থেকে অধিক দামে আলু বিক্রয় করা, ক্রয় ভাউচার সংগ্রহ না করা, মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কর্ণীগ্রাম বাজারে অবস্থিত মদিনা স্টোরকে ১ হাজার  টাকা, আর এম ভেরাইটিজ স্টোরকে ১ হাজার টাকা, মুন্সিবাজারে অবস্থিত মেসার্স পাল বিজনেসকে ৩ হাজার টাকা, করিমপুর চা বাগান রোডে অবস্থিত রিপন এন্ড ব্রাদার্সকে ৬ হাজার টাকা এবং সিলেট রোডে অবস্থিত লতিফিয়া এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।

অভিযানকালে সকল আলু ব্যবসায়ীদের সরকারি নির্ধারিত দামে ক্রয়-বিক্রয় করার জন্য নির্দেশনা দেওয়া হয়। বাজার মনিটরিং কাজে ভোক্তা অধিকারকে রাজনগর থানা পুলিশ ফোর্সের একটি দল সহযোগিতা করে। 

 আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়