ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ০২:০১, ৪ নভেম্বর ২০২০

জুড়ীতে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারের জুড়ীতে অবৈধভাবে টিলার মাটি কাটার অপরাধে আব্দুল্লাহ আল মামুন (৩০) নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল ইমরান রুহুল ইসলাম মঙ্গলবার বিকেলে উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের পশ্চিম বড়ধামাই গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।    
 
সূত্র জানায়, উপজেলার পশ্চিম বড়ধামাই গ্রামের মো. আতিকুর রহমান অভিযোগ করেন- একই গ্রামের মছলু মিয়া ও তার পুত্র আব্দুল্লাহ আল মামুন অবৈধ ভাবে টিলার মাটি কেটে বাদীর বাড়ি যাতায়াতের এজমালি রাস্তা বন্ধ করে চলাচলে বিঘ্ন ঘটানো ও ভূমি দখলের পায়তারা করছেন। 

এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান রুহুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় আব্দুল্লাহ আল মামুনকে ৫০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করেন এবং আগামী ১৫দিনের মধ্যে কর্তনকৃত টিলা ভরাট এবং টিলার মাটি ধারা ভরাটকৃত ও বেদখলকৃত রাস্তা পরিস্কার করে দেয়ার আদেশ প্রদান করেন। আদালত চলাকালে জুড়ী থানার পুলিশ সহযোগিতা করে।

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়