ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৮, ৪ নভেম্বর ২০২০

শ্রীমঙ্গলে গাড়ি চাপায় চিত্রা হরিণের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের টি রিসোর্টের সামনে থেকে একটি চিত্র হরিণের মৃতদেহ উদ্ধার করেছে বনবিভাগ। বুধবার (৪ নভেম্বর) সকালে হরিণটির মৃতদেহ উদ্ধার করা হয়।  

ধারণা করা হচ্ছে, মঙ্গলবার (৩ নভেম্বর) রাতের কোনো এক সময় গাড়ি চাপায় হরণটির মৃত্যু হয়েছে।  

মৌলভীবাজার প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, সকাল আমরা স্থানীয়ভাবে খবর পেয়ে হরিণটির মৃত দেহ উদ্ধার করেছি। এটি সম্ভবত মঙ্গলবার দিবাগত রাতে রাস্তা পাড় হওয়ার সময় গাড়ির চাপায় মারা যায়। হরিণের ময়নাতদন্ত হয়েছে। আমরা এটিকে লাউয়াছড়ার জানকিছড়ায় হরিণের চামড়া সংগ্রহ করে মাটিচাপা দিয়ে দিবো।

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়