ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৫, ৪ নভেম্বর ২০২০
আপডেট: ০১:৪৪, ৫ নভেম্বর ২০২০

‘ফার্মাসিস্টবিহীন কোনো ফার্মেসি চলবে না’

ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান বলেছেন, ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্টবিহীন কোন ফার্মেসি চলতে দেয়া হবে না। মৌলভীবাজারে মডেল ফার্মেসি ও মডেল মেডিসিন শপ এর প্রয়োজনীয়তা ও সম্ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার স্থানীয় এক হোটেলে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সোসাইটি মৌলভীবাজার শাখার সভাপতি এমদাদুল হক মছনুর সভাপতিত্বে মডেল ফার্মেসি ও মডেল মেডিসিন শপ শীর্ষক আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে জেলার প্রায় দেড় শতাধিক ফার্মেসি মালিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, ঔষধ প্রশাসনের উপ পরিচালক মো. সালাউদ্দিন, সহকারি পরিচালক সালমা সিদ্দিকা ও বিসিডিএস মৌলভীবাজার শাখার সেক্রেটারি সৈয়দ আব্দুর রউফ মানিক।   

এ সময় প্রশিক্ষণপ্রাপ্ত ফার্মাসিস্টদের মধ্যে অ্যাক্রিডিটেশন সনদ পত্র বিতরণ করেন মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান। এর আগে শহরের কুসুমবাগ এলাকায় ‘মৌলভীবাজার ফার্মা’ মডেল ফার্মেসির উদ্বোধন ও পরিদর্শন করেন তিনি।

প্রধান অতিথি মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান আরো বলেন, ভেজাল ও নকল ঔষধ ঠেকাতে ঔষধ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অবশ্য ইনভয়েজ নিতে হবে। প্রেসক্রিপশন ছাড়া ঔষধ বিক্রি করা যাবে না। ঔষধ বিক্রির ব্যবস্থাপনার পরিবর্তন আনতে ফার্মেসি মালিকদের আহবান জানান তিনি।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়