ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৮, ৪ নভেম্বর ২০২০

মৌলভীবাজারে ২ দিনব্যাপী ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

সংগৃহীত

সংগৃহীত

"সৃজনশীল কর্মে করে প্রতিভার খোঁজ " এই স্লোগানকে সামনে রেখে তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে মৌলভীবাজারে ২ দিন ব্যাপী “বীজ কার্নিভাল” মেলার আয়োজন করেছে রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সানরাইজ । নভেম্বরের ২ ও ৩ তারিখ ইম্পেরিয়েল কলেজে এই মেলা অনুষ্ঠিত হয়েছে।     

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে মেলার আনুষ্ঠানিক সমাপ্তির দিনে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। রো. সিপি আহমদ সাদীর সঞ্চালনায় ও রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সানরাইজ সভাপতি আব্দুলাহ আল হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন।

এছাড়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ৬নং একাটুনা ইউনিয়ন চেয়ারম্যান জনাব আবু সুফিয়ান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান রনি, বিসিবি গেম ডেভলপমেন্ট কোর্স রাসেল আহমেদ, ইম্পেরিয়েল কলেজ কোর্ডিনেটর সিতাব আলি, রোটারি ডিস্ট্রিক্ট- ৩২৮২,বাংলাদেশ ডিস্ট্রিক্ট সেক্রেটারি রো. উবায়দুর রহমান। 

এসময় মৌলভীবাজার চেম্বার অব কমার্স সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, “ উদ্যোক্তা তৈরীতে যে সকল প্রশিক্ষণের প্রয়োজন আপনারা এই রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সানরাইজ পক্ষে থেকে আয়োজন করেন, যতটুকু আর্থিক সহযোগিতা  প্রয়োজন হবে তা চেম্বার অব কমার্স বহন করবে”।

তিনি আরো বলেন, যদি কোনো নারী উদ্যোক্তা চেম্বার অব কমার্স সদস্য হতে চায় তাহলে তাদেরকে ফ্রিতে সদস্য করে দেয়া হবে। গত ২ নভেম্বর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান রনি, আখতারুজ্জামান , মীর্জা মোহন বেগ প্রমুখ।

ব্যতিক্রমী মেলায় ২০ টি (ফুড,কসমেটিকস,ক্লথস,হ্যান্ড ক্রাফট ইত্যাদি) স্টলের প্রদর্শন করেন উদ্যোক্তারা। যার মধ্যে ১৮ টি স্টল-ই ছিল নারী উদ্যোক্তাদের।

মেলায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সানরাইজের সহ সভাপতি সালমান, সেক্রেটারি তানভীর সহ রেহান, রাফি, শাওন, রেশমি, তাসনিয়া, প্রিয়া, তামান্না, শাকিলা, মেহজাবিন, আদনান, তায়েফ, মাহিন, নিহান, রুবেল, আদিলসহ রোটারেক্ট্র বৃন্দ। মেলার গিফট পার্টনার হিসেবে ছিল নওয়াব সাহেব কাবাব ও সুইমিং জোন। 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়