ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৯, ৫ নভেম্বর ২০২০
আপডেট: ০১:৪৫, ৫ নভেম্বর ২০২০

কুসমবাগে যাত্রা শুরু করলো মডেল ফার্মেসি ‘মৌলভীবাজার ফার্মা’

মৌলভীবাজার শহরে মডেল ফার্মেসি হিসেবে যাত্রা শুরু করেছে ‘মৌলভীবাজার ফার্মা’ নামে একটি আধুনিক ফার্মেসি। গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট, ড্রাগ লাইসেন্সসহ বাংলাদেশ সরকারের ঔষধ প্রশাসনের সকল নীতিমালা ও গাইডলাইন অনুস্মরণ করে মডেল ফার্মেসি হিসেবে স্বীকৃতি পায় ফার্মেসিটি।

‘মৌলভীবাজার জেলার সকলের জন্য আধুনিক অবকাঠামো নিয়ে আমাদের যাত্রা। এখানে দেশী ও বিদেশি ওষুধ রয়েছে। করোনাকালে মানুষের ঘরে হোম ডেলিভারি দেওয়া আমাদের উদ্দেশ্যে।’

বুধবার (৪ নভেম্বর) বিকেলে শহরের কুসুমবাগ এলাকায় ‘মৌলভীবাজার ফার্মা’ মডেল ফার্মেসির উদ্বোধন করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুর রশীদ, ঔষধ প্রশাসনের উপ-পরিচালক মো. সালাউদ্দিন, সহকারি পরিচালক সালমা সিদ্দিকা, বিসিডিএস মৌলভীবাজার শাখার সভাপতি এমদাদুল হক মছনু ও সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুর রউফ মানিক।

ফার্মাসিস্ট, ড্রাগ লাইসেন্স, শীতাতপ ও তাপমাত্রা নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ সকল আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে তিন তরুণ উদ্যোক্তা মিলে এই ফার্মেসি চালু করেছেন। 

অন্যতম উদ্যোক্তা রেদওয়ান রাহী বলেন- ‘মৌলভীবাজার জেলার সকলের জন্য আধুনিক অবকাঠামো নিয়ে আমাদের যাত্রা। এখানে দেশী ও বিদেশি ওষুধ রয়েছে। করোনাকালে মানুষের ঘরে হোম ডেলিভারি দেওয়া আমাদের উদ্দেশ্যে।’

অন্য দুই উদ্যোক্তা তাজগির আহমেদ চৌধুরী ও নিলয় সূত্রধর বলেন- সঠিক তাপমাত্রায় যেন আমরা জনসাধারণকে সেবা পৌঁছে দিতে পারি এটা আমাদের অন্যতম লক্ষ্য। সেবাগ্রহিতারা এই মডেল ফার্মেসিতে ওষুধের পাশাপাশি ঢাকা ও সিলেটের স্বনামধন্য চিকিৎসকের সেবাও একই সাথে পাবেন। এছাড়াও কর্পোরেট গ্রাহকদের সন্তুষ্টির লক্ষ্যে রয়েছে নির্দিষ্ট পরিমাণে ডিসকাউন্ট।

উদ্বোধনকালে ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান বলেন, ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্টবিহীন কোন ফার্মেসি চলতে দেয়া হবে না।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়