মৌলভীবাজার প্রতিনিধি
কুলাউড়ায় কিশোরকে ডেকে নিয়ে বলাৎকার
মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যাটমিন্টন খেলার কথা বলে ডেকে নিয়ে ১৬ বছরের এক কিশোরকে সংঘবদ্ধ বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের এ ঘটনাটি ঘটে।
বলাৎকারের শিকার ওই কিশোরের পিতা বাদি হয়ে বুধবার ৭ জনের নামসহ অজ্ঞাত আরো ২/৩ জনের নামে কুলাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, হাজীপুর ইউনিয়নের একটি গ্রামে গত সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় এক বাজার থেকে বলাৎকারের শিকার ওই কিশোরকে আতিক মিয়া (১৮) নামে এক যুবক পার্শ্ববর্তী একটি মাঠে ব্যাটমিন্টন খেলার কথা বলে নিয়ে যায়। সেখানে থাকা আতিকের সহযোগী আনছার মিয়া, সামাদ মিয়া, মো. শফিক, সুমন মিয়া, পাপ্পু হোসেন ও আলাউদ্দিন মিলে ওই কিশোরকে জোরপূর্বক নির্জনস্থানে নিয়ে বলাৎকার করে। এ সময় ওই কিশোর চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মৌলভীবাজার সদর হাসপাতাল চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন, কিশোরকে বলাৎকারের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























