ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৭, ৫ নভেম্বর ২০২০
আপডেট: ১৭:১৮, ৫ নভেম্বর ২০২০

করোনাভাইরাস

মৌলভীবাজারে মোট আক্রান্তের বেশিরভাগই সুস্থ

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজার জেলায় গত ৫ এপ্রিল করোনা আক্রান্ত প্রথম রোগী  শনাক্ত হয়েছিল। তারপর কেটে গেছে ৮ মাস। বর্তমানে জেলায় আক্রান্তের সংখ্যা প্রায় ১ হাজার ৮০০। তবে মোট শনাক্তের বেশিরভাগই সুস্থ হয়ে উঠেছেন।

মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন মতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) পর্যন্ত জেলায় ১ হাজার ৭৯৯ জনের করোনা শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৯৩ জন। অন্যদিকে মৃত্যুবরণ করেছেন ২২ জন।

মোট শনাক্তের মধ্যে সদরে ১০৬ জন, রাজনগর ১০৭ জন, কুলাউড়ায় ২৩০ জন, বড়লেখায় ১৫০ জন, কমলগঞ্জে ১৫৯ জন, শ্রীমঙ্গলে ২২৭ জন, জুড়ীতে ১১৫ জন এবং সদর হাসপাতালের ৭০৫ জন রয়েছেন।

এদিকে সুস্থ হওয়া ১৬৯৩ জনের মধ্যে সদরে ১০৬ জন, রাজনগর ১০৫ জন, কুলাউড়ায় ২৩০ জন, বড়লেখায় ১৪৮ জন, কমলগঞ্জে ১৫৬ জন, শ্রীমঙ্গলে ২০৯ জন, জুড়ীতে ১১০ জন এবং সদর হাসপাতালের ৬২৯  জন রয়েছেন।       

এখন পর্যন্ত মৌলভীবাজার জেলায় করোনা সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন মোট ২২ জন। যাদের মধ্যে রাজনগর ২ জন, কুলাউড়ায় ১ জন, বড়লেখায় ১  জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৫ জন, জুড়ীতে ২ জন এবং সদর হাসপাতালের ৯ জন রয়েছেন।    

সিভিল সার্জনের প্রতিবেদন অনুসারে ২৪ ঘণ্টায় এই জেলায় নতুন আরো ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এবং একই সময়ে ৬ জন সুস্থ হয়েছেন। হাসপাতালে ভর্তি আছেন জেলার একজন করোনা রোগী।

এদিকে দেশে গেল ২৪ ঘণ্টায় ১৮৪২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ১৭ জনের প্রাণহানি ঘটেছে। সুস্থের তালিকায় যুক্ত হয়েছেন ১ হাজার ৮৯১ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়