ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৩, ৫ নভেম্বর ২০২০
আপডেট: ১৮:১৪, ৫ নভেম্বর ২০২০

জুড়ীতে নবনিবর্মিত জাঙ্গিরাই সেতুর উদ্বোধন

মৌলভীবাজারের জুড়ীতে নবনির্মিত একটি সেতুর উদ্বোধন ও দুইটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি এগুলোর উদ্বোধন করেন। এছাড়া মন্ত্রী দিনভর জুড়ী উপজেলার বেশ কয়েকটি স্থানে বিভিন্ন কর্মসূচীতে তিনি অংশগ্রহণ করেন। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজনগর-কুলাউড়া-জুড়ী-বড়লেখা-বিয়ানীবাজার-শেওলা-চারখাই (আর-২৮১) সড়কের উন্নয়ন কাজের অংশ হিসেবে সড়ক বিভাগের বাস্তবায়নে জুড়ীতে নির্মিত জাঙ্গিরাই সেতুর উদ্বোধন করেন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। দুপুর দেড়টায় উপজেলার পশ্চিম শিলুয়া-ভরাডহর প্রাইমারী স্কুল রাস্তার কয়লাঘাট পয়েন্টে জুড়ী নদীর উপর সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর এবং কাপনাপাহাড় চা বাগান-কাশিনগর রাস্তার বৃন্দার ঘাট পয়েন্টে জুড়ী নদীর উপর সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী।

এছাড়া তিনি উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলার ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মধ্যে ক্রীড়া পরিদপ্তর কর্তৃক প্রদত্ত ক্রীড়া সামগ্রী বিতরণ করেন এবং জুড়ী কামিনীগঞ্জ বাজারে স্থানীয় দিশারী সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন। 

এ সকল কর্মসূচিতে উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা বদরুল হোসেন, সাধারণ সম্পাদক মাসুক আহমদ চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, দিশারী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি যোদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আব্দুস সহিদ চৌধুরী খুশীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আইনিউজ/এজেএল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়