মৌলভীবাজার প্রতিনিধি
কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে। মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান এ ঘোষণা দেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১ টায় কমলগঞ্জ থানার উদ্যোগে ও মাধবপুর ইউনিয়নের আয়োজনে ইউপি পরিষদ মাঠে ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কানুর সভাপতিত্বে ও সংবাদকর্মী তোফাজ্জল হোসাইন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান মোতাহের আলি, মাধবপুর বিট অফিসার পুলিশ উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আসহাবুজ্জামান শাওন, সাবেক মনু-দলাই ভ্যালী সভাপতি গৌরানা অলমিক, ইউপি সদস্য আব্দুল আহাদ, রঞ্জিত কুমার সিংহ,সাবিত আলি,মকবুল হোসেন, কৃষ্ণলাল দেশওয়ারা, আপারু নাইডু,সহকারী বিট অফিসার পুলিশ উপ-সহকারী পরিদর্শক মিজানুর রহমান, মাধবপুর বাজার কমিটির সম্পাদক আখলাকুজ্জামান প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. আরিফুর রহমান বলেন, মাদকের বিষাক্ত ছোবল দেশের ছাত্র সমাজ, যুবসমাজকে ধ্বংস করছে। তাই সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























