ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৭, ৫ নভেম্বর ২০২০

কমলগঞ্জে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে রাজ মৌমাছির কামড়ে ফিরোজ মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের সুরানন্দপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাড়ির কাছের একটি রাস্তা দিয়ে বৃদ্ধ ফিরোজ মিয়া যাবার পথে একদল রাজ মৌমাছি তার ওপর আক্রমণ করে। রাজ মৌমাছির কামড়ে তিনি মাটিতে লুটে পড়ে গুরুতর আহত হন। পরিবার সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সীবাজার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোস্তফা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি মর্মান্তিক। 

আইনিউজ/এজেএল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়