মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২২:৫২, ৫ নভেম্বর ২০২০
শ্রীমঙ্গলে কারিতাসের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ
সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কারিতাসের বিভিন্ন ট্রেডকোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও সরঞ্জাম বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের অধীনস্থ শ্রীমঙ্গলের কারিতাস কারিগরি স্কুলে এই কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কারিতাস বাংলাদেশ সিলেট এর জুনিয়র প্রকল্প কর্মকর্তা চয়ন চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস সিলেট অঞ্চলের পরিচালক যোয়াকিম গমেজ, সক্ষমতা প্রকল্পের কর্মসূচী কর্মর্কতা বনিফাস খংলা, ইউনাইটেড কম্পিউটারের চেয়ারম্যান সুমন দেববর্মা, কারিতাস টেকনিক্যাল স্কুলের প্রতিনিধিরা।
৬০ দিন ব্যাপী কারিতাস বাংলাদেশ সিলেট আঞ্চলিক এর সক্ষমতা প্রকল্পের অধীনে কম্পিউটার ও ইন্টারনেট কোর্সে ২৪ জন, অটোমোবাইল কোর্সে ১২ জন, ইলেকট্রিক কোর্সে ১৮ জন এবং গ্রাম ডাক্তার কোর্সে ৬ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে কম্পিউটার ও ইন্টারনেট কোর্সের ২৪ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে ২৪ টি কম্পিউটার ও বিভিন্ন ট্রেড অনুযায়ী প্রয়োজনীয় সংরঞ্জাম বিতরণ করা হয়।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























