ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪২, ৬ নভেম্বর ২০২০
আপডেট: ১৫:০২, ৬ নভেম্বর ২০২০

শ্রীমঙ্গলে জানান দিলো শীতের আগমনী বার্তা

শীতের দেখা মিলেছে চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, তাপমাত্রা ১৪.৩ ডিগ্রী সেলসিয়াস। হঠাৎ ঠাণ্ডায় শ্রীমঙ্গলে জানান দিলো শীতের আগমী বার্তা।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল দেশের অন্যতম শীত প্রবণ এলাকা হিসেবে পরিচিত। শীতের শুরুতেই জানান দিয়েছে স্থানীয় বাসিন্দাদের।

গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা নামার সাথে সাথে বেশ অনুভূতি মিলেছে শীতের। হঠাৎ করে এভাবে ঠান্ডা পড়তে পারে ভাবনা ছিল না অনেকেরই । তাই ঠাণ্ডার কাপড় ছাড়া ঘর থেকে বের হওয়া মানুষগুলি পড়েছিল বিপাকে।

কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গলে যাওয়া সালাউদ্দিন শুভ নামে এক যুবক বলেন- হঠাৎ করে এতো ঠাণ্ডা পড়বে বুঝতে পারেননি। তিনি বলেন- এতো ঠাণ্ডার মাঝে মোটরসাইকেল চালিয়ে কিভাবে যে কমলগঞ্জে যাবো বুঝতে পারছি না।

শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের বাসিন্দা আতাউর রহমান কাজল বলেন- সন্ধ্যার পর বাসা থেকে বের হবার সময় একটু ঠাণ্ডা অনুভুত হলো। রাত ১১ টায় বাসায় ফেরার পথে বেশ ভালোই শীত অনুভব করেছি। ৫ নভেম্বর তাহলে শ্রীমঙ্গলে শীত পড়তে শুরু করেছে বলা যায়।

বিষয়টি নিশ্চিত হতে শ্রীমঙ্গল আবহাওয়া অফিসে যোগাযোগ করলে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায় আজ (৬ নভেম্বর) শুক্রবার শ্রীমঙ্গলে ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া

অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানালেন, এটিই ছিল শ্রীমঙ্গলের সাম্প্রতিক কালের সর্বনিম্ন তাপমাত্রা।

আইনিউজ/মারছিয়াং/ এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়