ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৮, ৬ নভেম্বর ২০২০

শ্রীমঙ্গলে পিকআপ ভ্যানে গাঁজা বহনকালে আটক ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পিকআপে গাঁজা বহনকালে ২ জনকে আটক করেছে র‌্যাব-৯। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৭টায় শ্রীমঙ্গল থানার আশিদ্রোন ইউনিয়নের বিলাসেরপাড় যাত্রী ছাউনির সামনে থেকে পিকাআপসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- হবিগঞ্জের মাধবপুর গ্রামের আদাঐর গ্রামের মো. হারুন মিয়া (৪২) ও একই উপজেলার গোয়ালনগর গ্রামের নিকেশ দাস (৩০)। 

র‌্যাব জানায়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর এএসপি আফসান-আল-আলমের নেতৃত্বে শ্রীমঙ্গল থানার আশিদ্রোন ইউনিয়নের বিলাসেরপাড় যাত্রী ছাউনির সামনে একটি পিকআপ আটক করে র‌্যাব। এসময় পিকআপে তল্লাশি করলে প্লাস্টিকের ড্রামের ভিতর লুকিয়ে রাখা ৮ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদক আইনে এজাহার দায়ের করে আলামতসহ আসামিদ্বয়কে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় প্রেরণ করেছে । 

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়