ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৩, ৬ নভেম্বর ২০২০

শ্রীমঙ্গলে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ

দেশব‍্যাপী সংখ‍্যালঘু নির্যাতন বন্ধে এবং দোষীদের বিচারের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৬ নভেম্বর) শ্রীমঙ্গল চৌমুহনায় সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শ্রীমঙ্গল উপজেলা শাখা, পৌর শাখা এবং ছাত্র মহাজোটের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। 

এতে অনিক ভট্টাচার্যের সঞ্চালনায় বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি বিকাশ রঞ্জন দেব, মাস্টারপাড়া দুর্গাপূজা সংসদের সম্পাদক ফনি ভূষণ রায় চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা মহাজোটের সম্পাদক লিটন দেব, সহ-সম্পাদক তিমির বণিক, শ্রীমঙ্গল সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত শুভ্র চক্রবর্তী, মানবাধিকারকর্মী এস কে দাশ সুমন, সিলেট বিভাগের হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক গোবিন্দ গোস্বামী, পরম যুব সংঘের সাধারণ সম্পাদক দিগ্বিজয় রায় আকাশ, সংস্কৃতিকর্মী নিতেশ সূত্রধর ও মৌলভীবাজার হিন্দু ছাত্র মহাজোটের সাবেক সভাপতি নিকুঞ্জ মোহন শর্মা। 

এছাড়া শ্রীমঙ্গল উপজেলা হিন্দু মহাজোটের উপজেলা শাখা, পৌর শাখা ও ছাত্র শাখার সদস্যরা মানববন্ধনে উপস্থিত থেকে একাত্মতা ঘোষণা করেন।

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়