মৌলভীবাজার প্রতিনিধি
কমলগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত
মৌলভীবাজারের কমলগঞ্জে `বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে এবং ব্র্যাক-শেভরন জীবিকা প্রকল্পের সহযোগিতায় সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
পরে স্থানীয় সমবায়-বৃন্দদের নিয়ে র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
উপজেলা স্কাউট সম্পাদক মো. মোশাহিদ আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, উপজেলা সমবায় অফিসার আশুতোষ দাশ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চিনু।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সমবায়ী আব্দুল গফুর, শোভাসিনী সিনহা প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার ৬টি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























