ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৭, ৭ নভেম্বর ২০২০
আপডেট: ১৪:০৫, ৮ নভেম্বর ২০২০

মানুষের দৃষ্টি নীল তেলে, ট্রেন উদ্ধারে নয়

শনিবার বেলা ১২টার দিকে শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় একটি তেলবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। জানা গেছে তেলবাহী ট্রেনটিতে প্রায় ১ লাখ ৬০ হাজার লিটার তেল ছিলো। যার মূল্য কয়েক কোটি টাকা।

এ দুর্ঘটনায় বগিগুলোর হ্যাচকভার খুলে অনেক তেল চারদিকে বেরিয়ে পড়ে। সেই তেল আনতেই দলে দলে ছুটেছেন স্টেশন এলাকার মানুষ। তবে দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধারে যাচ্ছেন না কেউই।

শ্রীমঙ্গলের আশপাশের অনেক এলাকা থেকেও তেল সংগ্রহের জন্য অনেককে আসতে দেখা গেছে। সাতগাঁও এলাকাসহ আশেপাশের খারিউজ্জামা, লামাপাড়া, লাহারপুর সহ বিভিন্ন জায়গা থেকে মানুষজন বালতি, বোতল, জগ, গ্লাসে করে তেল সংগ্রহ করার জন্য আসেন৷

এদিকে দলে দলে মানুষ সংগ্রহ করতে আসায় উদ্ধারকাজ ব্যহত হচ্ছে। শিশু-বৃদ্ধ সকলেই এসে জটলা বাঁধাচ্ছেন তেল নেওয়ার জন্য। অনেকেই অন্যদের সঙ্গে রীতিমতো যুদ্ধ করছেন নীল রঙের তেল নিয়ে যেতে। এসব তেল নিয়ে বাজারে বিক্রি করবেন বলেও অনেকে জানিয়েছেন।

জসিম মিয়া (৪০) নামে এক ব্যাক্তি জানান, সকালে দুর্ঘটনার পর থেকে আমরা পুরো পরিবার মিলে প্রায় ১০০ লিটার তেল সংগ্রহ করেছি৷

তেল নিতে আসা শত শত মানুষের জন্য বিঘ্ন ঘটছে উদ্ধারকাজে। অনেক ধীরগতিতে উদ্ধারকাজ চালাচ্ছেন উদ্ধারকাজে যুক্ত কর্মকর্তারা।

 

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়