মুজিবুর রহমান রঞ্জু,কমলগঞ্জ
শমশেরনগর বাজারে ময়লা পানি জমে জনদুর্ভোগ
মৌলভীবাজারের কমলগঞ্জের ব্যস্ততম বাজার শমশেরনগর চৌমুহনায় সড়ক জনপথের একটি রাস্তার নালা ভেঙ্গে গত এক সপ্তাহ ধরে ময়লা জমে আছে। ময়লা পানি মাড়িয়ে চলাচলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
এক সপ্তাহ ধরে এ অবস্থার সৃষ্টি হলেও সমস্যা সমাধানে ইউনিয়ন পরিষদ, বণিক কল্যাণ সমিতি এমনকি সড়ক জনপথ বিভাগ কোন ব্যবস্থা গ্রহন করছেন না।
শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, শমশেরনগর চৌমুহনা এলাকায় চাতলাপুর চেকপোষ্ট সড়কে প্রবেশ মুখে সড়ক জনপথের সড়কের একটি নালা ভেঙ্গে এ নালার পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে গত এক সপ্তাহ ধরে শমশেরনগর চা বাগান সড়ক এলাকার বিভিন্ন আবাসিক এলাকা ও ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা পানি সড়কের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ময়লা পানি শমশেরনগর পুলিশ ফাঁড়ির সামনের ইট সরিং সড়ক এলাকায় জমাটবদ্ধ হয়ে মানুষজনের চলাচলে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। এ ময়লা পনি মাড়িয়ে শিক্ষার্থী, সাধারণ মানুষজন চলাচল করছেন এমনকি ছোট বড় সকল প্রকার যানবাহন চলাচল করছে। ফলে ক্রমেই বাড়ছে জনসাধারণের স্বাস্থ্য ঝুঁকি।
আমিনুর রশিদ চৌধুরী নামে এক ব্যক্তি বলেন, গুরুত্বপূর্ণ বাজার চৌমুহনায় গত এক সপ্তাহ ধরে নালা ভেঙে ময়লা পানি রাস্তায় জমে আছে। কিন্তু তা দেখার কেউ নেই। এ ময়লা পানি কাপড়ে লেগে কাপড়ও ময়লা হচ্ছে। ফলে নতুন করে কাপড় পড়ে পরে মসজিদে নামাজে যেতে হচ্ছে।
তিনি আরও বলেন, এ সড়ক দিয়ে ভারতের ত্রিপুরার কৈলাশহরের সাথে বাংলাদেশের আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হচ্ছে। তার পরও ভাঙা নালাটি মেরামতে গত এক সপ্তাহে কোন উদ্যোগ নেওয়া হয়নি।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম বলেন, ময়লা পানি জমে আছে তাদের ফাঁড়ির প্রবেশ পথ এলাকায়ও। এ পানি মাড়িয়ে চলাচলের সাথে সাথে ময়লা পানির দুর্গন্ধে ফাঁড়িতে বসে কাজ করা যাচ্ছে না।
এ ব্যাপারে মৌলভীবাজারের সড়ক ও জনপথ বিভাগের সহকারি প্রকৌশলী (এসও) আরিফুর রহমান জানিয়েছেন, আগামী সোম মঙ্গলবারের মধ্যে নালার ভাঙা স্থান সংস্কার করে নালার পানি প্রবাহ সচল করার পর ভাঙা স্থানে লোহার প্লেট স্থাপন করা হবে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























