ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

মুজিবুর রহমান রঞ্জু

প্রকাশিত: ২০:৩৮, ৭ নভেম্বর ২০২০

মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কমলগঞ্জে বিক্ষোভ মিছিল

মানববন্ধন

মানববন্ধন

ফ্রান্সের রাষ্ট্রীয় সংবাদপত্রে হযরত মুহাম্মদ (সা:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের পাত্রখোলায়
সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে ও আদমপুরে সম্মিলিত উরামা পরিষদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৬নভেম্বর) জুম্মার নামাজের পর বেলা ২টায় পাত্রখোলা মসজিদ চত্বর থেকে মিছিলটি বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে চৌমোহনী চত্বরে এসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পাত্রখোলা জামে মসজিদের খতিব ও মাধবপুর ইউনিয়ন আল-ইসলাহ সহ-সভাপতি মাওলানা ক্বারী আব্দুল আজিজের সভাপতিত্বে ও আমজাদ হোসেন পাপ্পুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন মাধবপুর ইউনিয়ন আল-ইসলাহর সভাপতি মাওলানা আব্দুল করিম, পাত্রখোলা জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মন্তাজ সিদ্দিকী প্রমুখ।

অন্যদিকে বিকাল সাড়ে ৩টায় ইসলামপুর ও আদমপুর ইউনিয়নের সম্মিরিত উলামা পরিষদের আয়োজনে আদমপুর বাজারে মিছিল শেষে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মাওলানা আমিনুর ইসলামের সভাপতিত্বে ও মাওলানা নোমান আহমদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাওলানা নুরুল মোত্তাকিন জোনাযেদ, সাবেক ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদভূঁইয়া, মফতি আবুর কালাম, ইউপি সদস্য ও ব্যবসায়ী নেতা জাহাঙ্গীর রানা, সাংবাদিক সাব্বির এলাহী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সম্প্রতি ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবি (সা:) কে অবমাননায় আমরা চরমভাবে ব্যথিত ও ক্ষুব্ধ। ফ্রান্সের মুসলিমবিদ্বেষী এমন
ঘৃণ্য মনোভাব শান্তিপ্রিয় বিশ্ববাসীকে ভাবিয়ে তুলেছে।

ফ্রান্স তাদের রম্যপত্রিকা শার্লি এবদোকে দিয়ে আবারো রাসুল (সা:)-এর ব্যঙ্গচিত্র বানিয়ে তা তাদের সরকারি অফিসগুলোর সামনে প্রদর্শন করে রাসুল অবমাননায় চরম ধৃষ্টতা দেখিয়েছে। ফ্রান্স সরকারকে অবিলম্বে এ ধৃষ্টতাপূর্ণ ব্যঙ্গচিত্র প্রচারণা বন্ধ করতে হবে। অন্যথায় ফ্রান্সের বিরুদ্ধে সারাবিশ্বে প্রতিবাদের দাবানল ছড়িয়ে পড়বে।

আইনিউজ/মুজিবুর রহমান রঞ্জু

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়