মৌলভীবাজার প্রতিনিধি
জুড়ীতে মানববন্ধন করতে দেয়নি পুলিশ!
মৌলভীবাজারের জুড়ীতে গরু চুরি প্রতিরোধে মানববন্ধনের আয়োজন করেছিল এলাকাবাসী। কিন্তু পুলিশ তাদের মানববন্ধন করতে দেয়নি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, স্থানীয়দের নিয়েই সেখানে মতবিনিময় সভা করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামে ঘটনাটি ঘটে।
মনতৈল এলাকাবাসী জানান, গত কয়েকদিনে এ এলাকায় কয়েকটি গরু চুরি হয় এবং এখানকার কয়েকজন লোক বিভিন্ন স্থানে গরু চুরিতে ধরা পড়ে। এমতাবস্থায় এলাকায় চোর, গরু চুরি ও মাদক প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলাকাবাসী কর্তৃক শনিবার বিকেলে এক মানববন্ধনের আয়োজন করা হয়। কিন্তু পুলিশ মানববন্ধন করতে না দিয়ে একই সময়ে সেখানে অন্য একটি ব্যানারে মতবিনিময় সভা করে।
মানববন্ধনে বাঁধা দেয়ার অভিযোগ অস্বীকার করে জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, জুড়ী থানার আয়োজনে স্থানীয় লোকজনদের নিয়েই চুরি, ডাকাতি প্রতিরোধ কল্পে সেখানে বিশেষ মতবিনিময় সভা করা হয়েছে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























