নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:০৮, ৮ নভেম্বর ২০২০
২৩ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ চালু
প্রায় ২৩ ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দুলাল চন্দ্র দাশ।
তিনি বলেছেন, কুলাউড়া ও আখাউড়া থেকে বগি মেরামতকারী ইঞ্জিন এসে লাইনের উপর ছিটকে পড়া ওয়াগনগুলো সরিয়ে ট্রেনলাইন মেরামতের পর আজ সকাল এগারোটা থেকে চালু করা হয়েছে। গতকাল সিলেটের ট্রেনগুলো বাতিল করা হয়েছে। তবে সকালে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে এসেছে ৷
তবে লাইনে মেরামত কাজ আরও এক সপ্তাহ চলবে বলেও জানান তিনি।
শনিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার পথে ৯৫১নং তেলবাহী ট্রেনটি শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় লাইনচ্যুত হয়। এরপর থেকে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে দুপুর ২টার দিকে কুলাউড়া থেকে উদ্ধারকারী হাইড্রোলিক টুল ভ্যান এবং বিকাল সাড়ে পাঁচটার দিকে আখাউড়া থেকে আরেকটি উদ্ধারকারী রিলিফ ট্রেনসহ রেলের প্রকৌশলী টিম ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ চালায়।
এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গটন করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৭ দিনের ভেতর এই তদন্ত কমিটি তাদের রিপোর্ট দেবে।
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























