ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

মুজিবুর রহমান রঞ্জু

প্রকাশিত: ২৩:০৫, ৮ নভেম্বর ২০২০
আপডেট: ২৩:১০, ৮ নভেম্বর ২০২০

কমলগঞ্জে থমকে গেছে করোনার নমুনা প্রদান

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে গত মার্চ মাসের শেষ দিকে নমুনা সংগ্রহ শুরু হলে ৮ নভেম্বর রোববার পর্যন্ত সাড়ে ৭ মাসে করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ৯৫০ জনের। এর মাঝে করোনা শনাক্ত হয়েছেন ১৫৯ জনের।  গত ১ মাসে কমলগঞ্জে নমুনা প্রদানকারী কেউ করোনা পজেটিভ হননি। এদিকে কমলগঞ্জে থমকে গেছে করোনার নমুনা প্রদান।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এ পর্যন্ত কমলগঞ্জ উপজেলা থেকে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয় ৯৫০ জনের। এ থেকে শনাক্ত হয়েছেন ১৫৯ জন। এর মধ্যে থেকে ১৫৬ জন সুস্থ হয়েছেন। এদের সবাই নিজ বাড়িতে আইসোলেশনে থেকে সুস্থ হয়েছেন বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 

কমলগঞ্জে সুস্থতার হার বেশী হলেও মাস্কবিহিন মানুষজনের বেপরোয়া চলাচলে নতুন করে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুলআলম ভূঁইয়া বলেন, করোনার নমুনা পরীক্ষায় মানুষজনের আগ্রহ অনেকটা কমে গেছে। এখন করোনার নমুনা পরীক্ষায় সরকার প্রদত্ত একটি ফি দিতে হয়। হয়তো সে জন্য কমলগঞ্জে নমুনা প্রদান কমে গেছে। এখন প্রতিদিন গড়ে ২ থেকে ৩ জন নমুনা দিচ্ছেন। আবার কোন দিন সেই সংখ্যা একেবারে শূণ্য থাকে।

করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি প্রজ্ঞাপন জারি করে মাস্ক পরা বাধ্যতামূলক করা হলে কমলগঞ্জের শতকরা ৯৯ শতাংশ মানুষ মাস্ক পরেন না। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন থেকে মাস্ক পরতে নানাভাবে সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করলেও মানুষজন সরকারি এ নির্দেশনা মানতে চাইছেন না।

সোনালী ব্যাংক শমশেরনগর শাখা ব্যবস্থাপক রিপন মজুমদার বলেন, মাস্ক ছাড়া কাউকে ব্যাংক শাখায় প্রবেশ করতে দেওয়া হয় না। এ নিয়ে প্রতিদিনই কিছু সংখ্যক গ্রাহকের সাথে ব্যাংকের নিরাপত্তাকর্মীদের তর্কবিতর্ককরতে হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, কমলগঞ্জে প্রায়শতভাগ মানুষই মাস্ক পরেন না। মাস্ক পরতে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও থানার ওসিকে সাথে নিয়ে রাস্তায় সচেতনতামূলক অনুষ্ঠান করে মাস্কবিহীন মানুষজনকে মাস্ক পরিয়েছেন। তার পরও মানুষ কেন মাস্ক ছাড়া ঘরের বাহিরে বের হয় তা বুঝতে পারছেন না। তবে অতি সম্প্রতি সরকারি একটি নির্দেশনা এসেছে মাস্ক না পরলে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কোন সেবা দেওয়া হবে না। প্রয়োজনে মাস্ক পরা নিয়ে ভ্রাম্যমান আদালতও পরিচালনা করা হবে।

আইনিউজ/মুজিবুর রহমান রঞ্জু

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়