ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৩, ৮ নভেম্বর ২০২০

শ্রীমঙ্গলে ৭ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে আলু বিক্রি করায় ৭ ব্যবসা প্রতিষ্ঠানে এক লাখ ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৮নভেম্বর) পৌর শহরের পাইকারি আলুর আড়তে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল আমিন এই অভিযান করেন।

এ সময় উপস্থিত ছিলেন- নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন, জেলা বাজার অনুসন্ধানকারী আজবাহার মুন্সি, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও র‌্যাব- ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা।  

সূত্র জানায়, নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত মূল্যে আলু বিক্রয় করা, ক্রয় ভাউচার সংগ্রহ না করা, মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শহরের পোস্ট অফিস সড়কে মেসার্স গোবিন্দ ভান্ডারে ১৫ হাজার, শ্রীলক্ষী ভান্ডারে ২০ হাজার, মেসার্স জয়গুরু ভান্ডারে ১০ হাজার, খান বানিজ্যালয়ে ২০ হাজার, মিলন ট্রের্ডাসে ১৫ হাজার, কুমিল্লা বানিজ্যালয়ে ২০ হাজার ও পুরাতন বাজারে গরীবের বন্ধু আড়ৎতে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। 

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়