ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫৫, ৮ নভেম্বর ২০২০

কুলাউড়ায় সোস্যাল কেয়ার অব ন্যাশনের ৭ম বর্ষপূর্তি উদযাপন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন সোস্যাল কেয়ার অব নেশনের ৭ম বর্ষপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকাল ৪ টায় পৌর শহরের একটি অভিজাত  রেস্টুরেন্টে আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের সিনিয়র সদস্য মো. তাজুল ইসলাম তুহিন। 

সংগঠনের সভাপতি সালাউদ্দিন আল সালোকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোক্তার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা মো. মাও. ফজলুল হক খান (শাহেদ), কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা মো. আমীর হোসেন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম শামীম, নবীন চন্দ্র সরকারি  মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সেলিম আহমদ, সংগঠনের উপদেষ্টা ডা. হেমন্ত চন্দ্র পাল, শহীদুল ইসলাম তনয়, জাহাঙ্গীর আলম, এ.কে.এম জাবের, মো. আলাউদ্দিন আল আজাদ। 

এছাড়াও বক্তব্য রাখেন আব্দুল বারী স্মৃতি পরিষদের চেয়ারম্যান তাসলিমা সুলতানা মনি, ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও প্রিয় বাংলার সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংবাদিক শাকির আহমেদ, দৈনিক কালের কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিল, তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলা শাখার সভাপতি এম আফজাল হোসেন সাজু,  কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক সামসু উদ্দিন বাবু, সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য আজিজুল ইসলাম উজ্জ্বল, সিনিয়র সদস্য সায়েম আহমেদ, আশিকুল ইসলাম বাবু, মোঃ ফয়সাল আহমেদ, তাজুল ইসলাম তুহিন, মেহেদি হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক অলক চন্দ, প্রচার সম্পাদক সুমন আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সৈয়দ শামসুল ইসলাম তানিম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাঈদ আহমেদ, কুলাউড়া স্টুডেন্ট এসোসিয়েশন প্রতিষ্ঠাকালীন সভাপতি হুমায়ুন কবির শাহান, আলোর পাঠশালা সমন্বয়ক আবু বক্কর সিদ্দিক, হাসানুর রহমান নবীন ও সদস্য শাকিল আহমদ প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন সোস্যাল কেয়ার অব নেশনের পরিচালনা পর্ষদের সদস্য সোহেল আহমেদ, জামিল আহমেদ চৌধুরী, খায়রুল কবির জাফর, মোহাইমিনুল ইসলাম মাহিন, সৈয়দ আনিসুল ইসলাম, সফি আহমেদ, সিনিয়র সদস্য আবু রুম্মান চৌধুরী, আব্দুস সামাদ চৌধুরী, ভাস্কর দে, সৈয়দ আজিজুল ইসলাম, সৈয়দ আবীর হোসেন, সৈয়দ আজিজুল ইসলাম, সদস্য সাব্বির আহমেদ,আতিকুর রহমান, জায়েদ আহমদ, আজহার মুনিম সাফিন, সাইদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সামাজিক অঙ্গনের অত্যন্ত প্রিয় মুখ দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে অকালে মৃত্যবরণ করা প্রয়াত মোস্তফা কামাল মান্নার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে মান্নার পিতা মো. খলিলুর রহমানের হাতে একটি সম্মাননা স্বারক তুলে দেয়া হয় এবং করোনাকালীন সময়ে বিশেষ মানবিক ভূমিকা পালনের জন্য সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য সফি আহমেদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

এছাড়া বিগত কমিটির সভাপতি সোহেল আহমেদ আহমেদ এবং সাধারণ সম্পাদক  ফয়ছল আহমেদ সফলতার সাথে তাদের দায়িত্ব পালন করায় সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়