ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৮, ৯ নভেম্বর ২০২০

শ্রীমঙ্গলে দুর্ধর্ষ ডাকাতি

গ্রিল ভেঙ্গে ঘরে প্রবেশ করে ডাকাত দল

গ্রিল ভেঙ্গে ঘরে প্রবেশ করে ডাকাত দল

মৌলভীবাজরের শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন ইউনিয়নের আমানতপুর গ্রামের বাসিন্দা মো.সিরাজ মিয়ার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।  

সোমবার (৮ নভেম্বর) দিবাগত রাতে ওই বাড়ি থেকে ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করেছে।

সিরাজ মিয়া জানান, অস্ত্রসহ মুখোশ পরা ৪ জনের একটি ডাকাত দল তার বাড়ির গ্রিল ভেঙ্গে দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।  

এ সময় ঘরে থাকা, স্বর্ণালঙ্কার, নগদ  টাকা, মোবাইল ফোন সেট ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায়। রাতেই অভিযান চালিয়ে লছনা এলাকা থেকে দুই জন ডাকাতকে আমরা আটক করি এবং তাদের কাছ থেকে আমরা নগদ ১২হাজার টাকা উদ্ধার করেছি।

আইনিউজ/এস.এম/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়