ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫১, ৯ নভেম্বর ২০২০

স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ মৌলভীবাজারের প্রথম সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ মৌলভীবাজার শাখার প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ অক্টোবর) শহরের চৌমোহনাস্থ দিল্লী রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

পরিষদের গ্ম আহবায়ক সৈয়দ মনসুর আহমদ সুমেলের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ মৌলভীবাজার শাখার আহ্বায়ক কয়ছর আহমদ।

সভা শুরুর আগে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন আহবায়ক কমিটির সদস্যরা। এসময় জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

গত ২৫ অক্টোবর মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত সাংস্কৃতিক কর্মীদের সংগঠন 'স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ' মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক কমিটি কেন্দ্র কতৃক অনুমোদিত হয়।

আইনিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়