মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২১:৫৮, ৯ নভেম্বর ২০২০
মৌলভীবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ১৫ যাত্রী আহত
ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের আশঙ্কায় নিয়ন্ত্রণ হারান চালক
মৌলভীবাজারে শ্রীমঙ্গল-শেরপুর সড়কের চলাচলকারী একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪ টার দিকে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের মোকামবাজারের নিতেশ্বর এলাকার নীল আকাশ বার্গার হাউজের পাশে এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠিয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, মাসুম আহমদ, সাফওয়ান, জাবেদসহ কয়েকজন কলেজছাত্রও ছিলেন ওই বাসটিতে।
বাস যাত্রী আহত অলি আহমদ বলেন, 'আমরা শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের উদ্দেশে বাসে (ঢাকা মেট্রো-ব-১১-৩১৬৫) উঠি। আমাদের বাস খুব দ্রুতগতিতে যাচ্ছিল। ওই এলাকায় রাস্তায় সংস্কার কাজ চলছে। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে বাসের চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, 'বাসটি শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের দিকে আসছিল। দুর্ঘটনার পর থেকে বাসের চালক পলাতক রয়েছে। বাসটি খাদ থেকে তোলা হচ্ছে।'
আইনিউজ/ কেএইচএস/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























