কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২৩:১৭, ৯ নভেম্বর ২০২০
করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে কমলগঞ্জে মাস্ক বিতরণ
কমলগঞ্জে সচেতনতামূলক সভা
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে মৌলভীবাজারের কমলগঞ্জে স্বাস্থ্য বিধি প্রতিপালনে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়। সোমবার (৯ নভেম্বর) দুপুরে কমলগঞ্জ করোনা প্রতিরোধ কমিটির আয়োজনে এ উদ্যোগটি নেওয়া হয়।
দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে কমলগঞ্জ উপজেলা চৌমোহনা চত্ত্বরে সচেতনতামূলক সভা ও মাস্কবিহীন মানুষজনকে মাস্ক পরিয়ে দেওয়া হয়।
এ সময় স্থানীয় বাজার ব্যবসায়ী, রিক্সা ও সিএনজি অটোরিক্সা চালকদের উদ্দেশ্যে বক্তারা মাস্ক ব্যবহারের গুরুত্ব তুলে মাস্ক ব্যবহার করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানান। সেই সাথে মাস্ক ছাড়া কাউকে সেবা না দেওয়া ও বাহিরে বের হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিসদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম,কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ থানারওসি মো. আরিফুর রহমান,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল, রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার আহমদসহউপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
আইনিউজ/মুজিবুর রহমান রঞ্জু
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























