মৌলভীবাজার প্রতিনিধি
জুড়ীতে নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
মৌলভীবাজারের জুড়ীতে মাধবী চন্দ্র পাল নামে নবম শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার সোনারূপা চা বাগানে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের সোনারূপা চা বাগানের ৩নং লাইন এলাকার বাসিন্দা নবেন্দ্র চন্দ্র পালের মেয়ে স্থানীয় ছোট ধামাই উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মাধবী চন্দ্র পালকে সোমবার সকাল ১১টার দিকে ঘরের ভিতর বৈদ্যুতিক ফ্যানের সাথে গলায় ওড়না পেছিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়।
মেয়ের বাবা নবেন্দ্র চন্দ্র বলেন, পরিবারের সবার সাথে একত্রে চা খেয়ে সে রুমের দরজা বন্ধ করে দেয়। পরে অনেক ডাকাডাকিতে দরজা না খোলায় সন্দেহ হলে আমরা দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পাই। সে এত বিনয়ী ছিল, পরিবারের কারও সাথে কোনদিন তর্ক করতো না। কিন্তু তার সাথে মোবাইল পাওয়ায় আমরা ধারনা করছি সে কারও সাথে প্রেমঘটিত কারণে অভিমান করে আত্মহত্যা করেছে।
জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গলায় ওড়না দিয়ে সে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। থানায় অপমৃত্যুর মামলা রুজু হয়েছে এবং লাশ ময়না তদন্তর জন্য মৌলভীবাজারে পাঠানো হয়েছে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























