মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে অভিযান চালিয়ে ২২টি পাখি ও মেছোবাঘ উদ্ধার
মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২টি পাখি এবং একটি মেছোবাঘ উদ্ধার করেছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার কনকপুর এবং নাজিরাবাদ ইউনিয়ন থেকে প্রাণীগুলো উদ্ধার করা হয়। পাখিগুলো সাথে সাথে অবমুক্ত করে দেওয়া হয়েছে তবে মেছোবাঘটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, কনকপুর এলাকার বিভিন্ন বাড়ীতে খাওয়া বা বিক্রির উদ্দেশ্যে পাখি রাখা হয়েছে এই খবরের সূত্রে অভিযান পরিচালনা করি। এ সময় কয়েকটি বাড়ী থেকে ২২টি ডাহুক, বক, শালিক ও ঘুঘু পাখি উদ্ধার করে অবমুক্ত করে দেই। এরপর নাজিরাবাদ ইউনিয়নের একটি হাসের খামারে বন্দী অবস্থায় থাকা একটি মেছোবাঘ উদ্ধার করে বনবিভাগের কাছে দিয়েছি। তারা মেছোবাঘটিকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে অবমুক্ত করে দেবে ।
বনবিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সূত্র জানিয়েছে তারা মেছোবাঘটিকে পরিচর্যা করে পরে বনে অবমুক্ত করে দেবে।
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























