শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ২০:১৭, ১০ নভেম্বর ২০২০
শ্রীমঙ্গলে শব্দ দূষণ রোধে মানববন্ধন অনুষ্ঠিত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে "আমরা অগ্রগামী"এর পক্ষ থেকে শব্দ দূষন রোধে শহরের ভানুগাছ সড়কে পৌরসভার সামনে (১০নভেম্বর) মঙ্গলবার সকাল ১১টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে সংগঠনের আহবায়ক মোঃ মামুনুর রসিদ শামীম এর সভাপতিত্বে, যুগ্ম আহবায়ক চমক দে এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়।
এছাড়াও বিশেষ অথিতি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার সভাপতি আমজাদ হোসেন রনি, ট্রাক- লরি পরিবহন শ্রমিক ইউনিয়ন এর সভাপতি নুরু মিয়া, পুলিশ পরিদর্শক শহর ও যানবাহন ট্রাফিক ( টি আই) মোঃ রফিকুল ইসলাম, মানবাধিকার কর্মী মো. আমজাদ হোসেন বাচ্চু, সংগঠনের আহবায়ক মোঃ মামুনুর রশিদ শামীমসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
এসময় বক্তারা বলেন বাংলাদেশে এমন এক অবস্থা এসে দাঁড়িয়েছে প্রয়োজনীয় ছাড়াও যানবাহন চালকরা হরণ বাজায়। যা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। বিশ্বের উন্নত দেশগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান মানববন্ধনে আশা বক্তারা।
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























