শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
আপডেট: ২০:২৯, ১০ নভেম্বর ২০২০
শ্রীমঙ্গলে "নো মাস্ক নো সার্ভিস" বাস্তবায়নে ক্যাম্পেইন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনা ভাইরাসের সংক্রমণরোধে ‘নো মাস্ক, নো সার্ভিস' নীতি বাস্তবায়নের লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা করোনা প্রতিরোধ কমিটির আয়োজনে শহরের চৌমুহনা চত্ত্বরে চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদারের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় প্রাক্তণ স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী প্রমুখ। এসময় শহরের বিভিন্ন দোকানে গিয়ে ‘নো মাস্ক, নো সার্ভিস' সচেতনতামূলক লিফলেট লাগানো হয়। এছাড়াও পথচারীদের হাতে লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম বলেন, শীত মৌসুমে করোনার সংক্রমণ বাড়তে পারে, এমন আশঙ্কায় ‘নো মাস্ক, নো সার্ভিস' নীতি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ‘নো মাস্ক, নো সার্ভিস' বাস্তবায়ন করতে প্রয়োজনে সামাজিক আন্দোলন, প্রচারাভিযানসহ যেভাবেই হোক এই কার্যক্রমের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন মাস্ক ছাড়া কাউকে সরকারি ও বেসরকারি অফিসগুলো সহ দোকানপাটে সেবা দেওয়া হবে না। এই নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























