ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৯, ১০ নভেম্বর ২০২০

লাউয়াছড়ায় চা পাতা বোঝাই ট্রাক্টর উল্টে চালকসহ আহত ৭

মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যান চা পাতা বোঝাই একটি ট্রাক্টর উল্টে চালকসহ ৭ জন আহত হয়েছেন। আহতরা হলেন- চালক মিঠুন মুন্ডা, শ্রমিক ভিক্টর মাহারা, লাল বাবু বাউরী, ধীর তাঁতী, ভগীরত কুর্মি, অর্জুন কুর্মি ও সরদার মানিক চাঁন মুদী।  মঙ্গলবার বেলা ২টায় জাতীয় উদ্যানের মধ্যবর্তী স্থানে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমনগর চা বাগান থেকে উত্তোলিত চা পাতা নিয়ে একটি ট্রাক্টর পাত্রখোলা চা বাগানে যাচ্ছিল। ট্রাক্টরটি খুবই দ্রুত গতিতে চালানোর কারণে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার বাঁক এলাকা অতিক্রমকালে উল্টে যায়। এতে ট্রাক্টর চালক ও শ্রমিকসহ আহত ৭ আহত হন। আহতদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

প্রেমনগর চা বাগানের সহকারি ব্যবস্থাপক আমিনুল ইসলাম ফকির বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত তিনি ঘটনাস্থলে আসেন। সড়কের বাঁক অতিক্রমকালে ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত ট্রাক্টর উদ্ধারের চেষ্টা করছেন বলেও তিনি জানান।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়েছে।

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়