ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৪, ১১ নভেম্বর ২০২০
আপডেট: ১৪:৪৯, ১১ নভেম্বর ২০২০

মৌলভীবাজারে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আজ বুধবার আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭২ সালের ১১ নভেম্বর দেশের প্রথম ও সর্ববৃহৎ এ যুব সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

এ উপলক্ষে মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে কেক কাটা, বৃক্ষরোপণ ও দুঃস্থ  পথচারীদের মধ্যে খাবার বিতরণের মধ্য দিয়ে সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। 

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে এগারোটায় মৌলভীবাজার শহরের মেয়র চত্ত্বরে জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জেলা যুবলীগসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের পাশাপাশি  আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেক কাটার পর মেয়র চত্ত্বরে শোভাবর্ধনকারী  গাছের চারা রোপন করেন অতিথিরা। এরপর অতিথিরা কোর্ট রোডে এক হাজার দুঃস্থ পথচারীদের  মধ্যে খাবার বিতরণ করেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়