ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

মুজিবুর রহমান রঞ্জু, কমলগঞ্জ,মৌলভীবাজার

প্রকাশিত: ১৯:২৭, ১১ নভেম্বর ২০২০
আপডেট: ২২:৩০, ১১ নভেম্বর ২০২০

সারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

২ ঘণ্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মোমিনছড়া এলাকায় বুধবার (১১ নভেম্বর) বিকাল সোয়া ৩টায় সারবাহী ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে সিলেট থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার করে। ২ ঘন্টা পর সোয়া ৫টায় আবার সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আখাউড়া-সিলেট রেলপথের মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দীন বলেন, সিলেটের ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে সার বোঝাই একটি ট্রেন শিবগঞ্জ যাচ্ছিল। বুধবার বিকাল সোয়া ৩টায় মাইজগাঁও ও ভাটেরা রেলওয়ে স্টেশনের মাঝখানে মোমিনছড়া এলাকায় সার বোঝাই ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হলে সিলেটের সাথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সিলেট থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 এ ঘটনার ফলে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন মাইজগাঁও স্টেশনে ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন কুলাউড়ায় ও ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন শমশেরনগরে আটকা পড়েছিল।

উল্লেখ্য গত ৭ নভেম্বর বিকেলে তেলবাহী ট্রেনের ৪টি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়ে ২৪ ঘন্টা সিলেটের সাথে ট্রেন চলাচল বন্ধ ছিল। ৪ দিনের মাথায় আবারও এ রেলপথে সারবাহী একটি ট্রেনর বগি লাইনচ্যুত হলো।

আইনিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়