ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৫, ১২ নভেম্বর ২০২০

কুলাউড়ায় র‌্যাবের জালে ৯ জুয়াড়ি

 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জুয়া খেলার আসর থেকে ৯ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব-৯। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগান ফুটবল মাঠ এলাকায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  এসময় তাদের কাছে জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামসহ ১০টি মুঠোফোন, ১৫টি সিম কার্ড ও নগদ ১৪ হাজার ৯৫০ টাকা জব্দ করা হয়।

আটককৃত জুয়াড়িরা হলো- চাতলাপুর চা বাগানের গোপাল গোয়ালা (৩৬), অধীর শর্ম্মা (৬৩), বুধু বাউরী (৪৬), লক্ষ্মী নারায়ণ তাঁতি (৪৮), কুলাউড়া উপজেলার সাদেক মিয়া (২০), কমলগঞ্জ উপজেলার মো, জুয়েল (৪২), ছাতির আলী (২৭), সুবিনয় পাল (২৩) ও শহিদুল ইসলাম (৩০)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড একশন ব্যাটেলিয়ান (র‌্যাব)-৯ সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার মেজর আহমেদ নোমান জাকির নেতৃত্বে অভিযানে জুয়া খেলারত অবস্থায় ৯ জুয়াড়িকে আটক করেন। জুয়াড়িদের আটককালে জুয়ায় ব্যবহৃত সরঞ্জামসহ ১০টি মুঠোফোন, ১৫টি সিম কার্ড ও নগদ ১৪ হাজার ৯৫০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-৯ সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক মেজর আহমেদ নোমান জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে কুলাউড়া থানায় জুয়া আইনে মামলা হয়েছে। জব্দকৃত আলামতসহ ধৃত আসামিদের কুলাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়