কুলাউড়া প্রতিনিধি
আপডেট: ২৩:১৯, ১২ নভেম্বর ২০২০
পালকিছড়া চা বাগানে ২৬৫ শিশুর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের পালকিছড়া চা বাগানে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত চা শ্রমিক পরিবারের ২৬৫ জন শিশুর মাঝে খাদ্য সামগ্রীসহ স্বাস্থ্য সুরক্ষার উপকরণ বিতরণ করা হয়।
বুধবার (১১ নভেম্বর) মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প পালকিছড়ার আয়োজনে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী।
মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প পালকিছড়ার আহ্বায়ক রেভা: জন ব্রাইট গাজীর সভাপতিত্বে ও প্রকল্প ব্যবস্থাপক শ্যামুয়েল রোকন মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য গনেশ লাল গোয়ালা, ইউপি সদস্য সুকরা ভর, অগ্নেষ গমেজ, প্রবোধ রায় প্রমুখ। শিশুদের মাঝে বক্তব্য রাখেন সুমন দাস ও ময়নামতি ভর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী বলেন, এ প্রকল্পের কার্যক্রম দীর্ঘ দিন ধরে সুনামের সাথে পরিচালিত হচ্ছে।
প্রধান অতিথি কুলাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য উন্নয়নে চেষ্টা করে যাচ্ছে। তিনি বিশ্বাস করেন যে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহ এক হয়ে যেভাবে কাজ করছে তাতে ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
উপস্থিত শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন তোমরাই আগামীর ভবিষ্যৎ। এসময় শীতকালে কোভিড-১৯ সচেতনতা বৃদ্ধির জন্য মা, শিশু ও প্রতিবেশীদের মাস্ক পরতে পরামর্শ প্রদান করেন। প্রকল্পে অবহেলিত অসহায় শিশুদের দায়িত্ব নেওয়া এবং শিশুদের পারিবারিক শিক্ষার গুরুত্ব আরোপ করেন। মা ও শিশুরা সমাজে সবচেয়ে বেশী অবহেলিত। তাদের প্রতি উদারতা ও মানবতা দেখানো এই বিশেষ কাজের জন্য তিনি প্রকল্পের সকলকে ধন্যবাদ জানান।
তিনি আরো বলেন প্রকল্পের জন্য যদি বিশেষ সুযোগ থাকে তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রতিটি শিশুকে ১৪ কেজি চাল, দেড় কেজি মসুর ডাল, আধা লিটার তেল, ৪ কেজি আলু, ১টি লাইফবয় সাবান, ১টি হুইল সাবান, ৮টি মাস্ক ও ১টি ব্যাগ প্রদান করা হয়।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























