মৌলভীবাজার প্রতিনিধি
শ্রীমঙ্গলে দুই যুবকের ইসলাম ধর্ম গ্রহণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুসলমানদের আচার-ব্যবহার, ধর্মীয় রীতিনীতি ও সংস্কৃতিতে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে বৌদ্ধ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দুই যুবক।
শুক্রবার (১৩ নভেম্বর) জুমআ’র নামাজের পূর্বে শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম খতিব মাওলানা হাফেজ আব্দুল কুদ্দুস নিজামীর মাধ্যমে কালিমা তাইয়্যেবা' পড়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। এসময় মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও মসুল্লীরা উপস্থিত ছিলেন।
ইসলাম ধর্ম গ্রহনকারী দু’জন হলেন- খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ৪ যৌথ খামার গ্রামের বিমেন্দু চাকমার ছেলে মিন্টু চাকমা (২৪) (বর্তমান নাম আবুবকর) ও একই জেলার বোয়ালখালী ইউনিয়নের কাটা রং ছড়া গ্রামের রাজেশ চাকমার ছেলে অভিনয় চাকমা (২২) (বর্তমান নাম মোহাম্মদ আলী)। সম্পর্কে তারা খালাত ভাই।
ইসলাম গ্রহনকারী দু’জন জানান, তাদের এক মামাতো ভাই খাগড়াছড়ি জেলার সদর থানার দেওয়ান পারা গ্রামের প্রদিপ দেওয়ানের ছেলে সুরেশ দেওয়ান(বর্তমান নাম ওমর ফারক) চার বছর পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার অনুপ্রেরণায় তারা ইসলাম ধর্ম সম্পর্কে জানতে পারেন।
তারা আরো জানান, তাদের এ (ওমর ফারক) মামাতো ভাই সুনামগঞ্জে বিবাহ করেছেন এবং তার এক বন্ধু শ্রীমঙ্গলের একটি রিসোর্টে চাকরী করেন। তার আমন্ত্রণে শ্রীমঙ্গলে চাকরীর সন্ধানে এসেছেন। আজ শুক্রবার তারা মসজিদের ইমামের মাধ্যমে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। নামাজ শেষ মুসল্লীরা ১৮ হাজার ৭০০ টাকা তাদের সহযোগীতা করেন।
প্রসঙ্গত,গত ১০ নভেম্বর ঢাকায় অভিনয় চাকমা (বর্তমান নাম মোহাম্মদ আলী) ও মিন্টু চাকমা (বর্তমান নাম আবুবকর) দু’জনে নোটারী পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের আইনগত দিক সম্পন্ন করেন।
বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.আব্দুছ ছালেক।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























