মৌলভীবাজার প্রতিনিধি
কমলগঞ্জে অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অজ্ঞাত পরিচয়ের (২৫) এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৫টায় উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগান প্লান্টেশন এলাকা থেকে লাশটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চা শ্রমিকরা ১৬ নম্বর সেকশনে চা পাতা উত্তোলন করতে গিয়ে দূর থেকে পচা গন্ধ পান। তারা গন্ধের অনুসন্ধান করতে গিয়ে চা প্লান্টেশন এোকায় ২৫ বছর বয়সী এক নারীর কয়েক দিনের পুরানো গলিত লাশ দেখতে পায়। বিষয়টি তারা চা বাগান কর্তৃপক্ষের মাধ্যমে কমলগঞ্জ থানাকে অবহিত করে।
শুক্রবার বিকালে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে সুরতহাল তৈরি করে নারীর লাশটি উদ্ধার করে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েক দিনের পুরানো গলিত লাশ। দেহে পোকা ধরে ফেলেছে। তার চেহারা চেনা যায়নি। ফলে এখনও তার নাম পরিচয় জানা যায়নি।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























