কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৫:৫১, ১৪ নভেম্বর ২০২০
কমলগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ ৫ জুয়াড়ি আটক
ফাইল ছবি
মৌলভীবাজারের কমলগঞ্জে জুয়ার সরঞ্জামসহ ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১০ টার সিকে উপজেলার আলীনগর ইউনিয়নের যোগিবিল বাজার থেকে জুয়াড়িদের আটক করে কমলগঞ্জ থানা পুলিশ।
কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সিরাজুল ইসলাম, এএসআই আব্দুল হামিদ ও এএসআই আয়াজ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার রাতে যোগিবিল গ্রাম্য বাজার চৌমোহনায় নির্ধারিত জুয়ার আসরে অভিযান চালায়। অভিযানকালে জুয়া খেলার সরঞ্জাম, নগদ অর্থসহ ৫ জুয়াড়িকে আটক করে।
আটক জুয়াড়িরা হচ্ছে যোগিবিল গ্রামের মৃত হাসিমের ছেলে আব্দুল বাছিত (৬৪), তৈমুছ মিয়ার ছেলে শামছু মিয়া (৭৪), মৃত উসমান মিয়ার ছেলে হারিস মিয়া (৫৫), মৃত আলতাফ হোসেনের ছেলে ইকবার হোসেন (৩৮) ও কমলগঞ্জ পৌরসভার গোপালনগর গ্রামের আব্দুল কাদিরের ছেলে মিলন মিয়া (৩০)।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি মামলা হলে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে শনিবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
আইনিউজ/এম.আর/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























