মৌলভীবাজার প্রতিনিধি
কমলগঞ্জে পরিচয় মিলেছে সেই তরুণীর
মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগান প্লান্টেশন এলাকা থেকে উদ্ধার হওয়া তরুণীর লাশের পরিচয় পাওয়া গেছে। ওই তরুণী রেশমা বেগম (১৮)। তিনি মাধবপুর চা বাগানের চা শ্রমিক মৃত আ. রহিমের ছোট মেয়ে।
চার দিন আগে সে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছিল। নিহতের পরনের জামা, গলার লকেট ও পায়ের নুপুর দেখে তার ভাই রহমত মিয়া বোনের লাশ শনাক্ত করে। নিখোঁজের সঠিক কোনো কারণ জানা যায়নি।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, লাশের ছবি দেখেই পরিবার সদস্যরা প্রাথমিকভাবে শনাক্ত করে। পরে মৌলভীবাজার সদর হাসপাতালে গিয়ে চূড়ান্তভাবে শনাক্ত করেন পরিবার সদস্যরা। আপাতত এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরবর্তীতে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























