মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে নারীর প্রতি সহিংসতা রোধে সভা
মৌলভীবাজারে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ধর্মীয় প্রতিনিধিদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা ও জাগরণ সৃষ্টিতে ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সপ্তাহ ২০২০’ এর পঞ্চম দিনে শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৌলভীবাজার জেলার ধর্মীয় প্রতিনিধিদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক, মীর নাহিদ আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মো. মামুনুর রশীদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জেলা প্রশাসন সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করছে। সমাজে নৈতিকতা, মূল্যবোধ ও সদাচার বিস্তারে ধর্মীয় প্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর মর্যাদা, অধিকার ও ভূমিকা সম্পর্কে সমাজের সকলকে সচেতন করতে জেলা প্রশাসক সকল ধর্মীয় প্রতিনিধির প্রতি আন্তরিক অনুরোধ জ্ঞাপন করেন।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার



















