মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৭:৩৭, ১৫ নভেম্বর ২০২০
মৌলভীবাজারে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম
প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ বাস্তবায়নে জেলা তথ্য অফিসের আয়োজনে রোববার (১৫ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা মহিলা সংস্থার হলরুমে অনুষ্ঠানে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনীতে দেড়শতাধিক নারী উপস্থিত ছিলেন।
বক্তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা, প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, নারীর ক্ষমতায়ন, করোনা সংক্রমণ প্রতিরোধ বিষয়ে ব্যাপক আলোচনা করেন।
জাতীয় মহিলা সংস্থা, মৌলভীবাজারের চেয়ারম্যান বেগম রেজিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুছ ছাত্তার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফজলুল আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্ত জসিম উদ্দিন প্রমুখ। ।
আইনিউজ/এইচকে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























