ঢাকা, বুধবার   ১৭ জুন ২০২৬,   আষাঢ় ৩ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৭, ১৫ নভেম্বর ২০২০
আপডেট: ২৩:০৪, ১৫ নভেম্বর ২০২০

শ্বাসরুদ্ধ করে কিশোরীকে হত্যা, প্রেমিকের দায় স্বীকার

ঘাতক প্রেমিক দিপেশ উরাং

ঘাতক প্রেমিক দিপেশ উরাং

মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর চা বাগানে স্কুল ছাত্রী রেশমা বেগমকে বেড়াতে নিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে প্রেমিক দিপেশ উরাং। গত শুক্রবার ১৩ নভেম্বর কমলগঞ্জের দেওড়াছড়া চা-বাগানের প্লান্টেশন এলাকা থেকে রেশমার গলিত লাশ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও হত্যার সাথে জড়িত ঘাতক প্রেমিক দিপেশ উরাংকে আটক করে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) রাতে ঘাতক প্রেমিককে সুনছড়া চা-বাগান বাজার থেকে আটক করা হয়। সে পেশায় একজন সিএনজি চালক ও আলীনগর ইউনিয়নের সুনছড়া চা-বাগানের মারাং উরাং এর ছেলে। শনিবার রাতে রেশমার ছোট ভাই রহমত আলীবাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করলে রোববার বিকাল ৪ টায় মৌলভীবাজার বিজ্ঞ মূখ্য হাকিম আদালতে পাঠালে ১৬৪ ধারায় হত্যার ঘটনা বনর্ণা দেয় ঘাতক প্রেমিক দিপেশ উরাং।

পুলিশ ও প্রতারক প্রেমিকের আদালতে দেওয়া স্বীকারোক্তিতে জানা যায়, সিএনজি চালক দিপেশ উরাং পার্শ্ববর্তী মাধবপুর ইউনিয়নের মাধবপুর চা-বাগানের মৃত চা শ্রমিক আব্দুর রহিমের মেয়ে স্কুল ছাত্রী রেশমা বেগমের সাথে পরিচয় হয় একটি বিয়েতে। সেই পরিচয়ের সূত্রেই প্রায় বছর খানেকের প্রেমের সর্ম্পক গড়ে উঠে তাদের। এক পর্যায়ে প্রেমিক দিপেশ রেশমার সাথে সর্ম্পক ছিন্ন করতে চাইলে রেশমা বাঁধা হয়ে দাঁড়ায় তার। সেই থেকে পথের কাটা সরাতে রেশমাকে হত্যার পরিকল্পনা নেয় ঘাতক প্রেমিক দিপেশ।

পরিকল্পনার অংশ হিসেবে গত ৯ নভেম্বর বিকেলে বেড়ানোর কথা বলে স্কুলছাত্রী রেশমা বেগমকে তার বাড়ি থেকে মোটরসাইকেলে করে রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা-বাগানের ভেতরের একটি নির্জন টিলায় নিয়ে যায়। সেখানে দুজনে গল্পের ছলে রেশমা মাটিতে বসা অবস্থায় কৌশলে পেছন থেকে গলায় রশি পেছিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে প্রতারক প্রেমিক দিপেশ।

হত্যার পর রেশমার লাশ টেনে নিয়ে আরেকটি টিলার প্লানেন্টশন এলাকায় ফেলে দেয়। এমনই লোমহর্ষক ঘটনা উঠে এসেছে ঘাতকের স্বীকারোক্তিতে।

মৃত স্কুল ছাত্রী রেশমার ভাই রহমত মিয়া বলেন, আমার বোনকে যে হত্যা করেছে তার সুষ্ঠু বিচার দাবী করছি।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন,গত শুক্রবার দেওড়াছড়া চা-বাগান এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের একটি গলিত লাশ উদ্ধার করি। সেই লাশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে, পরনের জামা দেখে শনিবার সকালে লাশটি রেশমার বলে নিশ্চিত করে তার পরিবার।

তারপর থেকে তদন্তে নামে পুলিশের একটি দল। শনিবার রাতেই ঘটনার মূল আসামী রেশমার প্রতারক প্রেমিক দিপেশকে আটক করে তার জবানবন্দি অনুযায়ী হত্যার আলামত উদ্ধার করা হয়। রোববার বিকালে গ্রেফতার দেখিয়ে আসামিকে মৌলভীবাজার বিজ্ঞ মূখ্য হাকিম আদালতে পাঠালে ১৬৪ ধারায় হত্যার বর্ণনা দিয়ে সে দায় স্বীকার করে।

আইনিউজ/এম.আর/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ