ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০২, ১৫ নভেম্বর ২০২০

রায়হানের মাকে জেলা পুলিশের উপহার

রায়হানের মা সালমা বেগমকে উপহার প্রদান করছেন সিলেটের এসপি মোহাম্মদ ফরিদ উদ্দিন।

রায়হানের মা সালমা বেগমকে উপহার প্রদান করছেন সিলেটের এসপি মোহাম্মদ ফরিদ উদ্দিন।

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া রায়হান আহমদের মা সালমা বেগমকে ৫০ হাজার টাকা প্রদান করেছে জেলা পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) সকালে সিলেট জেলা পুলিশের কল্যাণ তহবিল থেকে এই অনুদান প্রদান করেন এসপি মোহাম্মদ ফরিদ উদ্দিন। এ সময় রায়হানের শিশু সন্তানের জন্য উপহার দেয়া হয়।

অনুদান প্রদানকালে রায়হান হত্যার ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত হবে বলে আশ্বস্ত করেন এসপি ফরিদ উদ্দিন। এ সময় হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূইয়াকে গ্রেফতার করায় জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সালমা বেগম।

অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন, অ্যাডিশনাল এসপি (সদর ও মিডিয়া) লুৎফর রহমান, সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম ও রায়হানের স্বজনরা। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়