বড়লেখা প্রতিনিধি
বড়লেখায় অবৈধভাবে টিলা কাটায় দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অবৈধভাবে টিলা কাটার দায়ে দুই ব্যক্তিকে ৩ লাখ টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জফরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়। অভিযানকালে ওই এলাকায় টিলার মাটি কাটার প্রমাণ পেয়ে বদরুল ও ইসলাম নামের দুই ব্যক্তির প্রত্যেককে ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে উপ পরিদর্শক (এসআই) আবু সাঈদের নেতৃত্বে একদল পুলিশ সহায়তা করে।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান (১৬ নভেম্বর) সন্ধ্যায় বলেন, ‘পাহাড়-টিলা কাটা বন্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।’
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার



















